গাজীপুর
আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা মামলা: শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছেন।
গাজীপুর সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবিতে মানববন্ধন
গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজস্ব প্রশাসনিক ভবন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
কাপাসিয়ায় পরিবেশ রক্ষায় ৭৭ দিনের বৃক্ষরোপণ উদ্যোগের সূচনা
কাপাসিয়া উপজেলা-এ এক নবজাতকের আকিকার আনন্দকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমী ৭৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। “একটি সন্তান—একটি গাছ” স্লোগানে আয়োজিত এই উদ্যোগে যে কেউ নির্দিষ্ট ঠিকানা থেকে বিনামূল্যে চারা সংগ্রহ করে পরিবেশে রোপণ করতে পারবেন।
কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
টঙ্গীতে অভিযান: ৫৮ লাখ টাকা ও ১০ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং ১০ হাজার ৫০০টির বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
গাজীপুর মহানগরে ঈদের রাতে পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।